পড়ে দুরুদ শুনি আমার নবীর শানে

শিল্পী: নাঈম মিয়া

পড়ে দুরুদ শুনি আমার নবীর শানে
ওরে আওয়াজ ধ্বনি ভেসে আমার আসে কানে।।

আমার নবীজির নাম
শুনলে জুড়ায় হৃদয়খানি
বলিস না রে থাম,
থামতে যারা বলবে আমায় জানি তারা
কাফের সব ভূবনে।।

নবীর নামের গুণেতে
পাপীগণে পায়রে মুক্তি
সকলি পাপ হতে,
তাই সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সবে
সততার ধ্যানে।।

হায়রে হায় মানব জাতি
চিনিলাম না নবীজিকে
করলাম নিজের ক্ষতি,
চিনলো অজীব,পক্ষি,হাওয়া বনের হরিণ
মানুষগণ বিনে।।

রচনাকাল-১৮/০৪/১৪২৯

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে