যদি বারণ কর তবে গাহিব না। '

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

যদি বারণ কর তবে গাহিব না। '
যদি শরম লাগে মুখে চাহিব না॥
যদি বিরলে মালা গাঁথা
সহসা পায় বাধা
তােমার ফুলবনে যাইব না॥
যদি থমকি থেমে যাও পথমাঝে
আমি চমকি চলে যাব আন কাজে।
যদি তােমার নদীকূলে
ভুলিয়া ঢেউ তুলে,
আমার তরীখানি বাহিব না॥

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ