আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে

শিল্পী: কিশোর কুমার, লতা মঙ্গেশকর

গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকার: এস ডি বর্মন

আজ হৃদয়ে ভালোবেসে
লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে নদী মেশে
ভরে দিলে মন তুমি এসে ।।

শেষ না হয় আবেশ, মন সেই তো চায়
নিশিদিন স্বপ্ন মোর দেখে শুধুই যায়
নয়ন চায় যারে, পায় তারে এ আঁধারে
শূন্য জীবনে বধূর বেশে ।।

কতো যে আলো ভরা সুদূরো গগনে
আজ এলে কাছে ওগো এ শুভ লগনে
সুর যে জাগে, অনুরাগে দোলা লাগে
যায় দূরে ময়ূরী মোর ভেসে
ময়ূর পঙ্খিতে যে দূর দেশে ।।

মিলন পিয়াসে চেয়েছি ও মন যে
সেতো মোর সাধনাতে, পেয়েছি ও মন যে
আঁখি আঁখি পাতে, মধুরাতে এসো সাথে
ডেকে নাও কাছে তুমি হেসে
মন নাও আরো কাছে এসে ।।

*

গান – আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে