বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
তোমায় ভাকব না ফিরে ফিরে।
করব তোমায় কী সম্ভাষণ, কোথায় তোমার পাতব আসন
পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে।
তুমি আপনি যখন আস তখন আপনি কর ঠাঁই—
আপনি কুসুম ফোটাও, মোরা তাই দিয়ে সাজাই।
তুমি যখন যাও চলে যাও সৰ আয়োজন হয় যে উধাও—
গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ