আমার কী বেদনা সে কি জানো
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
আমার কী বেদনা সে কি জানো
ওগো মিতা, সুদূরের মিতা।
বর্ষণনিবিড় তিমিরে যামিনী বিজুলি-সচকিতা।
বাদল-বাতাস ব্যেপে আমার হৃদয় উঠিছে কেঁপে—
সে কি জানো তুমি জানো।
উৎসুক এই দুখজাগরণ, এ কি হবে বৃথা।
ওগো মিতা, সুদূরের মিতা,
আমার ভবনদ্বারে রোপিলে যারে
সেই মালতী আজি বিকশিতা— সে কি জানো।
যারে তুমিই দিয়েছ বাঁধি
আমার কোলে সে উঠিছে কাঁদি— সে কি জানো তুমি জানো।
সেই তোমার বীণা বিস্মৃতা।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন