সখী সাধ করে যাহা দেবে

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

**সখী, সাধ করে যাহা দেবে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (মায়ার খেলা – গীতবিতান)**

সখী, সাধ করে যাহা দেবে তাই লইব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
দাও যদি ফুল, শিরে তুলে রাখিব
দেয় যদি কাঁটা।
তাও সহিব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
যদি এক বার চাও সখী মধুর নয়ানে,
ওই আঁখি-সুধাপানে,
চিরজীবন মাতি রহিব।
যদি কঠিন কটাক্ষ মিলে।
তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে