মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে আম্মা গো

শিল্পী: বাংলা গান

মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে আম্মা গো

ভাইজান আইছন নাইওর নিতা, দিবায় নি?

আমি তো না জানি মাই গো জানইন তোমার শ্বশুরে

ইচ্ছা অইলে যাও তোমার শ্বশুরের কাছে।

মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে আব্বা গো

ভাইজান আইছন নাইওর নিতা, দিবায় নি?

আমি তো না জানি মাই গো জানইন তোমার ভাসুরে

ইচ্ছা অইলে যাও তোমার ভাসুরের কাছে।

মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে ভাইছাব গো

ভাইজান আইছন নাইওর নিতা, দিবায় নি?

আমি তো না জানি ভইন গো জানইন তোমার জালে

ইচ্ছা অইলে যাও তোমার জালের কাছে।

মেন্দি তুলিতে ঘামো ঘামো লাগে ভাবী গো

ভাইজান আইছন নাইওর নিতা, দিবায় নি?

আমি তো না জানি ভইন গো জানইন তোমার জামাইয়ে

ইচ্ছা অইলে যাও তোমার জামাইর কাছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ