বিনে মেঘে বরষে বারি

শিল্পী: লালন

গীতিকার: লালন

বিনে মেঘে বরষে বারি।
শুদ্ধ রসিক হলে মর্ম জানে তারি॥
ও তার নাই সকাল বিকাল
নাহি তার কালাকাল
অবধারি॥
মেঘ মেঘেতে সৃষ্টির কারবার
তারাও সকল ইন্দ্র রাজার
আজ্ঞা কারী॥
নীরসে সুরস ঝোরে
সবাই কি তা জানতে পারে
সাইর কারিগুরি।
ও তার একবিন্দু পরশে
সে জীব অনায়াসে
হয় অমরি॥

ব্রহ্মাণ্ডের জীবন বারি
হতে শাপ বিমোচন
হয় সবারি॥
দরবেশ সিরাজ সাঁই কয়,
লালন চিনে তার মহাজন
থাক নেহারি॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ