এতদিন পরে, সখী, সত্য সে কি হেথা ফিরে এল
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
এতদিন পরে, সখী, সত্য সে কি হেথা ফিরে এল।
দীনবেশে ম্লানমুখে কেমনে অভাগিনী
যাবে তার কাছে সখী রে।
শরীর হয়েছে ক্ষীণ, নয়ন জ্যোতিহীন—
সবই গেছে কিছু নাই— রূপ নাই, হাসি নাই—
সুখ নাই, আশা নাই— সে আমি আর আমি নাই—
যদি চেনে সে মোরে তা হলে কী হবে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন