আমার দোসর যে জন ওগাে তারে কে জানে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
আমার দোসর যে জন ওগাে তারে কে জানে।
একতারা তার দেয় কি সাড়া আমার গানে কে জানে।
আমার নদীর যে ঢেউ ওগাে জানে কি কেউ
যায় বহে যায় কাহার পানে। কে জানে॥
যখন বকুল ঝ’রে
আমার কাননতল যায় গাে ভ’রে
তখন কে আসে-যায় সেই বনছায়ায়,
কে সাজি তার ভরে আনে। কে জানে॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন