আমার মনেরে বোঝাই কিসে

শিল্পী: লালন

গীতিকার: লালন

আমার মনেরে বোঝাই কিসে।
ভব-যাতনা আমার জ্ঞানচক্ষু আঁধার
ঘিরলো রে যেমন রাহুতে এসে॥
যেমন বনে আগুন লাগে সবায় তাহা দেখে।
মন আগুন কে দেখে মন কটা কে সে
যে আশাতে আমার ভবে আসা হ’লো
অসারো ভাবিয়ে জনম ফুরাইলো
পূর্বে যে সুকৃতি ছিল, পেলাম সেহি ফল,
না জানি কি আর হবে রে শেষে॥
আমি গুণে আনি দেওয়া হয়ে যায় রে কুও
আমার হ’ল তেমনি সকল কর্ম ভুও
কারে বলব এসব কথা কে ঘুচাবে ব্যথা
মন-আগুনে মন দগ্ধ হতেছে॥
এ ভুবনে বিধি বড় বল ধরে
কর্মফাঁসে বেঁধে মারিল আমারে,
কেন্দে লালন ফকির সদায় দিচ্ছে গুরুর দোহাই,
আর যেন আসিনে এমন দেশে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ