আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গাে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গাে
আমার চোখের ’পরে আভাস দিয়ে যখনি যাও গাে।
রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি,
আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গাে।
আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
আপনাকে যে দেয় ধরা সে সকলখানে।
কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলাের সাথে,
আমার মনের আপন কথা বলে যে তাও গাে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন