যাই যে চলে তুমি আর পিছু ডেকোনা
শিল্পী: সুপ্রীতি ঘোষ
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: শ্যামল মিত্র
যাই যে চলে।
তুমি আর পিছু ডেকোনা।
মোর স্মৃতি ওগো
বুকে ধরে রেখোনা।
নাই যেন সুর আর বাঁশীতে
মেঘছায়া নামে হাসিতে
চলে যাই আমি ব্যথা পেয়ে
মোর পথ চেয়ে মিছে থেকোনা।
জানোনা কি ব্যথা পেয়ে
প্রেম সেথা ফিবে যায়
চিরদিনই অনাদরে
মালা সেথা ছিঁড়ে যায়।
মোর কিছু ভেবে তুমি কেঁদনা
কেন পাবে বল বেদনা
মুখছায়া মোর ভুল করে
তব আঁখিজলে মিছে এঁকোনা।
————–
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন