ধ্যানে যারে পায় না মহামুনি
শিল্পী: লালন
গীতিকার: লালন
ধ্যানে যারে পায় না মহামুনি।
ফেরে অচিন চাঁদ মোর মীনরূপ ধরিয়ে পানি॥
জগৎ-জোড়া মীন সেহিরে
খেলছে মন-সরোবরে
দেখতে সাধ হয় গো তারে
দেখ ধরে রসিক সন্ধানী॥
নদীর গভীরে থাকে নির্জন
করিতে হয় নীর অন্বেষণ
যোগ পেলে ভাটি উজান
ধায় আপনি॥
যোগ বুঝে মীন পড়ে ধরা
জানতে পায় সে যোগী যারা
কঠিন সে বন্ধন করা
লালন তাতে খেলে চুবনি॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন