সবার সামনে বিবির সকোরা আইছে

শিল্পী: বাংলা গান

সবার সামনে বিবির সকোরা আইছে

সকোরা খুলিয়া টিকা পরিয়া লও গো বালি।

কি টিকা পরিমু রাজা

মাইজীর কান্দনে বিদরে পরাণি দো রাজা

মাইয়ে যেন পালছিলা বুকের দুই স্তন খাওয়াইয়া

কেমনে ভুলিমু দয়াল মাইজীর পরাণি দো রাজা।

চাচীয়ে যে পালছিলা কুলেো-কাংখো লইয়া

কেমনে ভুলিমু দয়াল চাচীজীর মায়া দো রাজা।

বাবায় যেন পালছিলা রাজার চাকরি করিয়া

কেমনে ভুলিমু দয়াল মাইজীর মায়া দো রাজা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ