কান্দে শুধু মন

শিল্পী: ভূমি

কান্দে শুধু মন কেন কান্দেরে

যখন সোনালী রূপোলী আলো

নদীর বুকে বাসা খোঁজেরে

দখিনা বাতাসের তোড়ে

খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে

ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা

ঝিলমিল নদীর কূলে আসিরে

কান্দে তবু মন কেন কান্দেরে

যখন সোনালী রূপোলী আলো

নদীর বুকে বাসা খোঁজেরে

মাইনষের স্বপন

ঘুনে ধরা বইঠা যেন

দুমড়ায় মুচড়ায় যায়

সব বন্ধুরে

কান্দে শুধু মন কেন কান্দেরে

যখন সোনালী রূপোলী আলো

নদীর বুকে বাসা খোঁজেরে

————————

ব্যান্ড – ভূমি (কলকাতা)

এ্যালবাম – যাত্রা শুরু

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে