হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে শুখাওল মালা

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে শুখাওল মালা।
বিরহবিষে দহি বহি গল রয়নী, নহি নহি আওল কালা।
বুঝনু বুঝনু, সখি, বিফল বিফল সব, বিফল এ পীরিতি লেহা।
বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু দেহা।
চল সখি, গৃহ চল, মুঞ্চ নয়নজল— চল সখি, চল গৃহকাজে।
মালতিমালা রাখহ বালা— ছি ছি সখি, মরু মরু লাজে।
সখি লো, দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর।
সখি লো, দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর
তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন-আশে।
আকুল জীবন থেহ ন মানে, অহরহ জ্বলত হুতাশে।
সজনি, সত্য কহি তোয়,
খোয়ব কব হম শ্যামক প্রেম সদা ডর লাগয় মোয়।
হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে—
বাত ন বোলবে, বদন ন হেরবে! মরিব হলাহল ভখি রে।
ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে—
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি, নহি টুটে জীবনমরণে।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ