নাইলার শাক তুলিতে
শিল্পী: বাংলা গান
নাইলার শাক তুলিতে
করভুলারে খাইলো জংলার বাঘে
আমার আউশের করভুলারে ।
শিগগির করিয়া যাও মায়া তুমি ডাক্তারের বাড়ি।
শিগঘির করিয়া গিয়া দেখি ডাক্তার নাই গো বাড়ি
ও আমার আউশের করভুলারে ।
তাড়াতাড়ি করিয়া যাও গো মায়া উঝারের বাড়
তাড়াতাড়ি গিয়া দেখি উঝার নাইরে বাড়ি
ও আমার আউশের করভুলারে ।
নাইলার শাক তুলিতে
করভুলারে খাইলো জংলার বাঘে
আমার আউশের করভুলারে ।
নাইলার শাক = পাটের শাক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন