আমি একদিনও না দেখিলাম তারে

শিল্পী: লালন

গীতিকার: লালন

আমি একদিনও না দেখিলাম তারে।
আমার বাড়ীর কাছে আরশী নগর
(ও) এক পড়শী বসত করে।

গ্রাম বেড়িয়ে অগাধ পানি,
ও তার নাই কিনারা নাই তরণী
পারে।
আমি বাঞ্ছা করি
দেখবো তারি,
আমি কেমনে সে গাঁয় যাইরে॥
বলবো কি সেই পড়শীর কথা,
ও তার হস্ত-পদ-স্কন্ধ-মাথা
নাইরে।
ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর,
আবার ক্ষণেক ভাসে নীরে॥
পড়শী যদি আমায় ছুঁতো,
আমার যম-যাতনা যেতো
দূরে।
আবার, সে আর লালন একখানে রয়,
তবু লক্ষ যোজন ফাঁক রে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ