করেছে কি শোভা সাঁই রঙমহলে
শিল্পী: লালন
গীতিকার: লালন
করেছে কি শোভা সাঁই রঙমহলে।
অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায় গো ভুলে॥
জলের মধ্যে কলের কোঠা,
সপ্ততোলা আয়না আঁটা
তার ভিতরে রূপের ছটা,
মেঘে যেমন বিজরি খেলে॥
লাল জরদ আর ছনিমণি,
বেড়ে সে রূপের কণি,
দেখতে শোভা যায় অমনি
তারার মালা চাঁদের গলে॥
অনুরাগে যার বাঁধা হৃদয়
তারই সে রূপ চক্ষে উদয়
এড়াইবে শমন দায়
লালন ম’ল অবহেলে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন