পারো নিরহেতু সাধন করিতে

শিল্পী: লালন

গীতিকার: লালন

পারো নিরহেতু সাধন করিতে।
যাওরে ছেড়ে জরামৃত্যু নাই যে দেশেতে॥
নিরহেতু সাধক যারা
তাদের সাধন খাঁটী, করণ সারা
উপসখা কাটিয়ে তারা
চলেছে পথে॥
মুক্তিপদ ত্যজিয়ে সদায়
ভক্তিপদ রেখে হৃদয়,
শুদ্ধ প্রেমের হবে উদয়,
সাঁই রাজী যাতে॥

সুমঝে সাধন করো ভবে
এবার গেলে আর কি হবে,
লালন কয় পড়বি তবে,
লক্ষ যোনিতে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ