আরে স্নানে বসিলা লখাইরে

শিল্পী: বাংলা গান

আরে স্নানে বসিলা লখাইরে বিপুলা সহিতে

নারীগণে গায় গীত বড় হরষিতে।

আনিয়া কুর্সী পিড়িরে উঠানে পাতিয়া

তার উপরে বসে লখাই পূর্বমুখী হইয়া।

সোনার বাটায় ধান্য দুর্বারে লইয়া যতনে

তারকা সুন্দরী আইলা হরষিত মনে।

মঙ্গল ঘট ঘৃতের দশীরে সন্মুখে রাখিয়া

ধান্য দুর্বা মাথে দিলা উলুধ্বনি দিয়া

ধীরে ধীরে জল ঢালি দিলা মাথে

উত্তম বসন দিলা পরিধান করিতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ