হায় কি কলের ঘরখানি বেঁধে
শিল্পী: লালন
গীতিকার: লালন
হায় কি কলের ঘরখানি বেঁধে,
তাহে বিরাজ করে সাঁই আমার
দেখবি যদি সে কুদরতি দেল-দরিয়ায় খবর কর॥
জলের জোড়া সকল সেই ঘরে,
তার খুঁটির গোড়া শূন্যের উপরে,
আবার শূন্যের উপর ভাব-সন্ধি ক’রে
চার যুগে আছে অধর॥
তিল পরিমাণ জায়গা বলা যায়
(আছে) শত শত কুঠরি কোঠা তায়
(ও তার) নিচে উপর নয়টি দুয়ার
নয় ভাবে সাঁই দিচ্ছে বার॥
ঘরের মালিক আছে বর্তমান একজন,
তারে দেখলি না রে দেখবি আর কখন,
সিরাজ সাঁই কয়, লালন তোমার
বলবো কি সাঁই-এর কৃতি আর॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন