গুরুবস্তু চিনে নে না
শিল্পী: লালন
গীতিকার: লালন
গুরুবস্তু চিনে নে না।
অপারের কাণ্ডারী গুরু
তা বিনে কূল কেউ পাবে না॥
কি কার্য করিব বলে
এ ভবে আসিয়াছিলে
কি ছার মায়ায় র’লি ভুলে
সে কথা মনে প’লো না॥
হেলায় হেলায় দিন গেল
মহাকালে ঘিরে এলো,
আর কবে কি করবি বলো,
রঙমহলে পড়লে হানা।
ঘরে এখন বইছে পবন
হ’তে পারে কিছু সাধন
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
এবার গেলে আর হবে না॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন