কোন্ রসে কোন্ রতির খেলা

শিল্পী: লালন

গীতিকার: লালন

কোন্ রসে কোন্ রতির খেলা,
জানতে হয় এই বেলা
তিন রস সাড়ে তিন রতি
বিভাগে করে স্থিতি

গুরুর ঠাঁই জেনে পাতি
শাসন করে নিরালা।
ও তার মানব জনম সফল হবে
এড়াবে শমন-জ্বালা॥
সাড়ে তিন বটে
লেখা যায় শাস্ত্রপাটে
মধ্যের মূল তিন রস ঘটে
তিনশো ষাট রসের বালা।
জানলে সে রসের মরম রসে কি তারে যায় বলা॥
রসবতীর ন্যায় বিচক্ষণ
আন্দাজী করে সাধন
কি সে হয় প্রাপ্ত কি ধন
ঘোচে না মনের ঘোলা।
আমি উজাই কি ভেটেনে পড়ি ত্রিবেণীর তীর নালা॥
শুদ্ধ প্রেম রসিক হলে
রসবতী উজান চলে
ভেয়ানে শুদ্ধ ফলে
অমৃত মিছরী উলা।
লালন বলে, আমার কেবল শুধুই জল তোলা ফেলা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ