অ’রিণ (হরিণ) শিকারে যাইবায় নি

শিল্পী: বাংলা গান

অ’রিণ (হরিণ) শিকারে যাইবায় নি বা রাজা

পন্থে শুনি আজব বেলুয়ার কান্দন গো।

কিসের লাগি কান্দো কইন্যা গো কইয়া বুঝাও মোরে গো।

সাত ভাইয়ের বউ-এর জ্বালায় কান্দি জারে জারে গো।

আমি নিলে যাইবায় নি গো বেলুয়া

আমি নিলে বানাইমু বেলুয়া বড় ঘরের ছায়বানী গো।

মা-ও আইয়া পুছার করইন

ও পরানের বাচাই রে

তুমি কার ঘরের ময়না চুরি করছো রে?

চাচী আইয়া পুছার করইন

ও পরানের বাছাইরে

তুমি কার ঘরের চুয়া-ময়না জুড় (জোড়) ভাঙ্গিছ রে?

আনছি আনছি মাইজী গো

আনছি আনছি চাচী গো

তুমারও খেজমতের লাগি গো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ