লীলে দেখে লাগে ভয়
শিল্পী: লালন
গীতিকার: লালন
লীলে দেখে লাগে ভয়।
নৌকার উপর গঙ্গা বোঝাই
ভাঙ্গায় বয়ে যায়॥
‘আব-হায়াত’ নাম গঙ্গা সে যে,
সংক্ষেপে কেউ দেখ বুঝে,
পলকে পাহাড় ভাসে
পলকে শুকায়॥
ফুল ফোটে তার গঙ্গাজলে
ফল ধরে তার অচিন দলে
যুক্ত হয়ে ফলে ফুলে
তাতে কথা কয়॥
গাঙ-জোড়া এক মীন ঐ গাঙে,
খেলছে খেলা পরম রঙ্গে
লালন বলে জল শুকালে
মীন যাবে হাওয়ায়॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন