কি হবে আমারো গতি
শিল্পী: লালন
গীতিকার: লালন
কি হবে আমারো গতি।
কতই জেনে কতই শুনে ঠিক পড়ে না কোন্ প্রীতি॥
মুচির কেটোয় গঙ্গা র’লো
কলার ডগা সর্প হ’লো
সকলি ভক্তির বলো
আমার নাই কোন বল-শক্তি॥
যাত্রা-ভঙ্গ যার সনে
সে হি বনের হনুমানে
নিষ্ঠাগুণ রাম-চরণে
সাধুর খাতায় তার শুক-খ্যাতি॥
মেঘপানে চাতকের বিধান
অন্য জল সে করে না পান
লালন কয়, জগতে প্রমাণ
ভক্তির জ্যেষ্ঠ সেহি ভক্তি॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন