রূপের তুলনা রূপে

শিল্পী: লালন

গীতিকার: লালন

রূপের তুলনা রূপে।
ফণী মণি সৌদামিনী কি আর তার কাছে শোভে॥
যে দেখেছে সেই অটল রূপ,
বাক নাহি তার মেরেছে চুপ,
পার হল সে এ ভবকূপ,
রূপের মালা হৃদয়ে জপে॥
আমি বিদ্যে বুদ্ধিহানি
ভজন সাধন নাহি জানি
বলবো কি তার রূপ বাখানি,
মনমোহিনীর মন যাতে কল্পে॥
বেদে নাই সে রূপের খবর
কেবল শুদ্ধ নামের বিভোর
সিরাজ সাঁই কয়, লালনরে তোর
নিজ রূপে রূপ দেখ সংক্ষেপে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ