কে আমাকে ভালবাসিবে

শিল্পী: পথিক নবী

**কে আমাকে ভালবাসিবে**

কে আমাকে ভালবাসিবে

কে জানাবে শেষ বিদায়

আমি কাউকে ডাকিনাই

আমিতো কাউকে শুধাই নাই

স্বপ্ন রেখে গল্প রেখে

আমি যাই চলে, আমি যাই

আমার ছিড়েছে পাল, ভেঙ্গেছে বৈঠা

খবর রাখি নাই

আমি তো আমাকে জানি নাই

আমি তো আমাকে বুঝি নাই

কে আমাকে পাড় করিবে

উতল দরিয়ায়

আমি তো সাঁতার শিখি নাই

আমি তো ভালবাসি নাই

অন্ধকারের বাসা-বাড়ি

আমার ভিতরটাই

আমি আলো জ্বালি নাই

আমি পথ চিনি নাই

চক্ষু নিয়াও অন্ধ আমি

কিছুই দেখিনাই

আমি তো কিছুই জানি নাই

আমি তো কাউকে শুধাই নাই

সোনার জমিন পড়িয়া রইল

আবাদ করি নাই

আমি তো আমাকে চাষি নাই

আমি তো ভালবাসি নাই

আমি তো……

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে