যদি সব সাগরের জ্বল

শিল্পী: জহির আহমেদ

যদি সব সাগরের জ্বল কালি হত

যদি পৃথিবীর সব গাছ লিখনী হত

আর সারাটি জীবন যদি লিখে যেতাম

তবু তোমার আমার প্রেমের কথা

লেখা শেষ হতোনা।

যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম

যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম

আর পৃথিবীর ফুল তব পথে ছড়াতাম

তবু তোমার আমার প্রেমের কাছে

কিছু দেয়া হতোনা।

যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম

যদি স্বর্ণ পাহাড় এনে তোমায় দিতাম

আর সূর্য্যমুখীর মত চেয়ে দেখতাম

তবু আমার এই চোখ ক্লান্ত হত

দেখা শেষ হতোনা।

————————–

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ