আমার হয় না রে সে মনের মতন মন
শিল্পী: লালন
গীতিকার: লালন
আমার হয় না রে সে মনের মতন মন।
আমি জানবো কি সে রাগের করণ॥
পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে
মন বেড়ায় রে ডালে ডালে
এবার দুইমনে একমন হলে
এড়াই শমন॥
রসিক ভকত যারা
মনে মন মিশাল তারা,
এবার সাধন করে তিনটি ধারা
পেলো বরণ॥
কিসে হবে নাগিনী বশ,
সাধবো কবে অমৃত-রস,
দরবেশ সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ
হলি লালন॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন