অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখতে পায়
শিল্পী: লালন
গীতিকার: লালন
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখতে পায়।
অমাবস্যে নাই সে চাঁদে দ্বি-দলে তার কিরণ উদয়॥
বিন্দুমাঝে সিন্ধুবারি,
মাঝখানে তার শূন্য গিরি,
অধর চাঁদের শূন্য পুরী,
সেই তো তিল-প্রমাণ জাগায়॥
যেথা রে সেই চন্দ্র ভুবন,
দিবারেতের নাই আলাপন
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজরী সঞ্চারে সদায়॥
দরশনে দুঃখ হরে
পরশনে সোনা করে
এমনি সে চাঁদের মহিমা
লালন ডুবে ডোবে না তায়॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন