আপন খবর না যদি হয়

শিল্পী: লালন

গীতিকার: লালন

আপন খবর না যদি হয়।
অন্ত নাই যার মন তার খবর কে পায়॥
আত্মারূপে কেবা
ভাণ্ডে করে সেবা
দেখ দেখ যেবা
হও মহাশয়।
কেবা চালায় কেবা চলে ফেরে
কেবা জাগে ধড়ে কেবা ঘুমায়॥

(মনরে)
অন্য গোলমাল ছাড়
আপ্ততত্ত্ব ধর,
লালন বলে, তীর্থ ব্রতের কার্য নয়

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ