হাওয়ার ঘরে দম আটকা পড়েছে কি অপরূপ কারখানা
শিল্পী: লালন
গীতিকার: লালন
হাওয়ার ঘরে দম আটকা পড়েছে কি অপরূপ কারখানা।
শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে
হাওয়া নির্বাণ হ’লে দম থাকে না॥
হাওয়া দমে জেকার গণি নিগুম তত্ত্ব শুনি
বলতে ডরাই সে-সব অসম ভাব-বাণী
লীলে নিত্যকারি, হাওয়া যোগেশ্বরী,
হাওয়ার ঘরে দমের হয় লেনাদেনা॥
নির্মল হাওয়ার গুণ বলবো কি আর
এক সঙ্গে দম হ’লো আর
অঙ্গে হাওয়া দম খেলছে সদায়
ঘরে কলকাঠি যার হাতে বাহিরে সে জনা॥
যে জন হাওয়া-শক্তি ধরে, যোগে জানতে পারে,
নিগূঢ় করণ কারণ সেই যাবে সেরে,
লালন বলে, মোর কোলে বিষম ঘোর
হাওয়ার ফাঁদ পাতিলে যেত সব জানা॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন