বরণ বর গো আসিয়া
শিল্পী: বাংলা গান
বরণ বর গো আসিয়া
গেইটে আইলা নয়া কন্যা লাল শাড়ি পরিয়া
।
এমন সুন্দর কন্যা মন নেয় কাড়িয়া
দুই হাতে মেন্দি দিছে কী সুন্দর করিয়া।
পায়েতে আলতা দিছে লাল রং করিয়া
সোনার অঙ্গ দিছে দেখ অঙ্গ ভরিয়া।
এত সুন্দর কন্যা তোমরা নেও সবে তুলিয়া
পাড়া পড়শি সবে আস গো হাসিয়া হাসিয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন