চাম্পা শিমুলের তলে অবুঝ বেলুয়ায়

শিল্পী: বাংলা গান

চাম্পা শিমুলের তলে অবুঝ বেলুয়ায়

বিছাইলা শীতল পাটী

পাটী না বিছাইয়া অবুঝ বেলুয়ায়

গনোইন গো চাম্পার কলি।

পরদেশী দামান্দে জিজ্ঞাস করইন

বেলুয়া কই পাইলায় চাম্পার কলি?

আমার অই না বাবাজীর সাগর দিঘির পাড়র

সাধু, আছে যে চাম্পার কলি।

আমারও সাত ভাইর বাঙ্গেলার সামনে

সাধু, আছে যে চাম্পার কলি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ