তারে অনুনয় করে বলেছি যেওনা

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়।

গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকার: রবীন চট্টোপাধ্যায়।

তারে অনুনয় করে বলেছি যেওনা

যেওনা শপথ লাগে,

আন গলে তবু দিল সে তো মালা

আমারি আঁখির আগে।

ফিরে সে ত আর চেয়ে দেখে নাই

ধুলায় মিশেছে গরবিনী রাই,

এই তো প্রথম বুঝেছি জীবনে—

কি যে জ্বালা অনুরাগে।

প্রথমে মিনতি তারপরে তারে

কঠোর শাসন করে,

বলেছি যেওনা তবুও যে তারে

রাখিতে পারিনি ধরে।

জানে নাই বঁধু সে নহে শাসন—

পরাণ দেউলে তার যে আসন,

সে যে দেউল পিরীত ধুপের

বেদনা নীরবে জাগে।।

———-

‘শুন বরনারী’ কথাচিত্রের গান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে