খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়

শিল্পী: লালন

গীতিকার: লালন

খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়
ধরতে পারলে মন-বেড়ী দিতাম তাহার পায়॥

আট কুঠরী নয় দরজা-আঁটা,
মধ্যে মধ্যে ঝলকা-কাটা,
তার উপর আছে সদর-কোঠা—
আয়না-মহল তায়॥
মন, তুই রৈলি খাঁচার আশে,
খাঁচা যে তোর তৈরী কাঁচা বাঁশে,
কোন্দিন খাঁচা পড়বে খসে,
লালন কয়, খাঁচা খুলে
সে পাখী কোনখানে পালায়॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ