গাঙ্গে যেন উঠেরে ছিনাই না দিয়াছে ঝাড়ু

শিল্পী: বাংলা গান

গাঙ্গে যেন উঠেরে ছিনাই না দিয়াছে ঝাড়ু

সেই না মতে ফুইট্যা রইছে কুসুম ফুলের রেণু

পাশা খেলাও না রে

পাশা যে খেলিতায় বা দামান্দ ঝাড়িয়া বান্ধ পাগড়ী

ঝাড়িয়া ঝুড়িয়া বান্ধ ইঙ্গুল মাথার পাগড়ী

পাশা খেলাও না রে।

পাশা যে খেলিতায় গো কইন্যা ঝাইড়া বান্ধ কেশ

ঝাড়িয়া ঝুড়িয়া বান্ধ ইঙ্গুল মাথার কেশ

পাশা খেলাও না রে।

পাশা যে খেলিতায় বা দামান্দ কি করিবায় দান?

আমি যদি হারি গো কইন্যা করব সোনার নেকলেচ দান।

পাশা খেলাও না রে।

পাশা যে খেলিতায় গো কইন্যা কি করিবায় দান?

আমি যদি হারি বা দামান্দ করমু নয়া যৈবন দান।

পাশা খেলাও না রে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ