মন-চোরেরে ধরবি যদি মন ফাঁদ পাত আজ ত্রিবেশে

শিল্পী: লালন

গীতিকার: লালন

মন-চোরেরে ধরবি যদি মন ফাঁদ পাত আজ ত্রিবেশে।
অমাবস্যা পূর্ণিমাতে বারামখানা সেইখানে॥
ত্রিবেণীর তিনধারা বয়,
(ও তার) ধারা চিনে ধরতে পারলে হয়,
কোন ধারায় তার সদাই বিহার
হচ্ছে ভাবের ভুবনে॥
সামান্যে কি যায় তারে ধরা
আট-পহরা দিতে হয় পাহারা,
কখন এসে ধারায় মেশে
কখন রয় নির্জনে॥

শুক্লপক্ষে ব্রহ্মাণ্ড গমন,
কৃষ্ণপক্ষে যায় নিজ ভুবন,
সাঁই লালন বলে, সেরূপ লীলে
দিব্যজ্ঞানী সেই জানে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ