দেখবি যদি সে চাঁদেরে
শিল্পী: লালন
গীতিকার: লালন
দেখবি যদি সে চাঁদেরে।
যা, যা, কারণ সমুদ্দুরের পারে॥
তারুণ্য কারুণ্য আড়ি
যে জন দিতে পারে পাড়ি,
সেই বটে সাধক
এড়ায় ভবরোগ
বসত হবে তার অমর-নগরে॥
যাসনেরে সামান্য নৌকায়
সে নদীর বিষম ওড় খায়
গেলে প্রাণ হবি নাশ
থাকবি অপযশ পারে।
যদি সাজাও প্রেমের তরীরে॥
কারণ সমুদ্দুর পারে
গেলে পায় অধর চাঁদেরে
কারণ সমুদ্দুর পার হয়ে গুরুর,
যা রে লালন সৎগুরুর বাক ধ’রে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন