আল্লাজির নাম লও রে মনা আল্লাজির নাম লও

শিল্পী: নাঈম মিয়া

আল্লাজির নাম লও রে মনা
আল্লাজির নাম লও
নামাজ রোজা কায়েম করো
তাসবিহ লইয়া বও।।

আছে কতক পাড়া পড়শি
কিংবা সন্তান বউ
কেউ কারোর নয় রাইখো মনে
ডাকো দয়াময়।।

দুনিয়াবি ছাড়ো মনা
অকুত কর্ম থও
আল্লাহ নামের পথের মাঝে
সব বিলিয়া দেও।।

নাঈম তুমি ধৈর্য ধরো
অন্যায় নাহি সও
পাপের ঘরে জ্বালাও আলো
পথে ফিরতে কও।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে