মন আমার, কি ছার গৌরব ক’রছো ভবে

শিল্পী: লালন

গীতিকার: লালন

মন আমার, কি ছার গৌরব ক’রছো ভবে।
দেখনা রে সব হাওয়ার খেলা
বন্ধ হইতে দেরী কি হবে॥
থেকতে হাওয়া হাওয়া-খানা
মওলা ব’লে ডাক রসনা
মহাকাল বসেছে রানায়
কখন জানি কু ঘটাবে॥
বন্ধ হইলে এ হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
দেখে শুনে হওনা খাঁটি
কে তোরে কতই বুঝাবে॥
ভবে আসার অগ্রে তখন
বলেছিলে করবো সাধন
লালন বলে, সে কথা মন
ভুলেছো এই ভবের লোভে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ