আপন জেনে সহায় থেকো পারলে এক্তিয়ারে

শিল্পী: নাঈম মিয়া

আপন জেনে সহায় থেকো
পারলে এক্তিয়ারে
তুমি মাবুদ সর্বদ্রষ্টা
রক্ষা করো আমারে।।

তোমার আশায় কতজনা
মারহাবা পেয়ে সৎ যাপনা
যার কেহ কাটা পথে
তুমি বাঁচাও তারে।।

তুমি অসীম ওগো সাঁই রাব্বানা
দেখবো তোমায় বেহেশত চাই না
ধন্য হইবো জীবন আমার
দেখিয়া তোমারে।।

কত পাপীর নাই ভাবনা
দিনে রাতে করে ও গোণাহ
মিথ্যার আশ্রয়ে লয় দানা
এই ভব সংসারে।।

দেখাও পারলে একটু করুণা
নাঈমের মনে পাইবে স্বান্তনা
জুরাইবো দুই নয়না
দেখলে তোমারে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে