অন্তিম কালের কালে ওকি হয় না জানি

শিল্পী: লালন

গীতিকার: লালন

অন্তিম কালের কালে ওকি হয় না জানি।
কি মায়াঘোরে কাটালাম হারে দিনমণি॥
এনেছিলাম বসে খেলাম
উপার্জন কৈ কি করিলাম
নিকাশের বেলা খাটবে না ভোলা
এলো বাণী॥
জেনে শুনে সোনা ফেলে
মন মজালাম রাঙ পিতলে
এ লাজের কথা বলিব কোথা
আর এখনি॥
ঠকে গেলাম কাজে কাজে
ঘিরিল তনু পঞ্চাশে
লালন বলে, মন কি হবে এখন
বল রে শুনি॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ