আজব রঙ ফকিরি সাধা সোহাগিনী সাঁই

শিল্পী: লালন

গীতিকার: লালন

আজব রঙ ফকিরি সাধা সোহাগিনী সাঁই।
ও তার চুড়ি সাড়ী ফকিরী ভেক কে বুঝিবে তাই॥
সর্বকেশী মুখে দাড়ি
পরনে তার চুড়ি সাড়ী

কোথা হইতে এলো শীড়ি
জেনতে উচিত চাই॥
ফকিরি গোরোর মাঝার
দেখ হে করিয়ে বিচার
ও সে সাধা সোহাগী সবার
আধ ঘর শুনতে পাই॥
সাধা সোহাগীর ভাবে
প্রকৃতি হইতে হবে
সাঁই লালন কয়, মন পাবি তবে
ভাব-সমুদ্রে থাই॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ