যে গাঙ্গে ইলিশা থাকে ঝালো টানে জাল

শিল্পী: বাংলা গান

যে গাঙ্গে ইলিশা থাকে ঝালো টানে জাল

সায়রে পাইয়া জাল গুংগুরে টানে-

মাছ ইলিশারে।

রাজার দুর্লভের মাছ, বাদশার গোলামের মাছ

রান্ধুনী পাগল মাছ ইলিশারে।

ছোট ইলশা ডাইক্যা বলে বড় ইলশা ভাই

এই দেশে রান্ধুনী নাই ঢাকায় চইলা যাই

মাছ ইলিশারে।

সেই ইলিশ কাটতে বিবি গায়ে না পায় ভর

বাইশমনি পাথ্থর দিয়া বান্ধিছে কোমর

মাছ ইলিশারে।

সেই ইলিশার পেজার পেজার কাটা

সেই ইলিশা রাইন্ধা থইছে চলিতার খাডা

মাছ ইলিশারে।

রাজার দুর্লভের মাছ, বাদশার গোলামের মাছ

রান্ধুনী পাগল মাছ ইলিশারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ