মম যৌবননিকুঞ্জে গাহে পাখি

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

মম যৌবননিকুঞ্জে গাহে পাখি—
সখি, জাগ’ জাগ’

মেলি রাগ-অলস আঁখি—
অনু রাগ-অলস আঁখি সখি, জাগ’ জাগ’॥
আজি চঞ্চল এ নিশীথে
জাগ’ ফাগুনগুণগীতে
অয়ি প্রথমপ্রণয়ভীতে,
মম নন্দন-অটবীতে
পিক মুহু মুহু উঠে ডাকি— সখি, জাগ’ জাগ’॥
জাগ’ নবীন গৌরবে,
নব বকুলসৌরভে,
মৃদু মলয়বীজনে
কাগ নিভৃত নির্জনে।
আজি আকুল ফুলসানে
জাগ’ মৃদুকম্পিত লাজে,
মম হৃদয়শয়নমাঝে,
শুন মধুর মুরলী বাজে
মম অন্তরে থাকি থাকি— সখি, জাগ’ জাগ’॥

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ