কেউ নয়ন মুদে দেখে আলো

শিল্পী: রজনীকান্ত সেন

কেউ নয়ন মুদে দেখে আলো,

কেউ দেখে আঁধার,

কেউ বলে, ভাই, এক হাটু জল,

কেউ বলে সাঁতার।।

কেউ বলে, ভাই, এলাম দেখে

কেউ বলে, ভাই মলাম ডেকে।

কোন্ শাস্ত্রে কি রকম লেখে;

তত্ত্ব পাওয়া ভার।।

কেউ বলে, সে পরম দয়াল,

কেউ বলে, সে বিষয় ভয়াল;

কেউ বলে সে ডাকলে আসে

কেউ কয় নির্বিকার।

কেউ বলে, সে গুণাতীত,

কেউ বলে, সে গুণান্বিত,

কেউ বলে আধেয়,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ